ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরেও ম্যাডামের ট্রিটমেন্ট নিয়ে ৩১ সপ্তাহে ডেলিভারি, বিএসিসি মহিলা ও শিশু হাসপাতালে আন্তর্জাতিক মানের NICU তে বাচ্চাকে চিকিৎসা দেয়া হয়, আল্লাহর রহমতে মা এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাসায় ফিরে যান, বাচ্চার ওজন ১.৩ কেজি।

>> রোগীর বয়স ২৬বছর, এই পেসেন্ট এসেছিলেন মুন্সিগঞ্জ থেকে, বিয়ের পর থেকে ওনারা বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। তার আগে ২ বার বাচ্চা নষ্ট হয়েছিল, অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন এবং কনসিভ করার জন্য অনেক ওষুধ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না।
আমার এই পেসেন্ট গর্ভধারণের জন্য আমার কাছে চিকিৎসা নিতে আসেন, ওনার আগেও খারাপ হিস্টোরি ছিল, ওনার জরায়ুর মুখ সেলাই করতে হয়েছিলো, তার আগে ২ বার বাচ্চা নষ্ট হয়েছিলো, আমার কাছে আসার পর আমি ওনাকে তার প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর তিনি সফল ভাবে গর্ভ ধারণ করেন। এরপর তিনি প্রেগনেন্সি অবস্থায় পানি ভাঙা নিয়ে আমার কাছে আসেন, এবং দেখতে পাই পেটের ভেতরে বাচ্চা উল্টো অবস্থায় আছে, আমার কাছে আসার পর আমি ওনাকে ওনার প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেই এবং ওনার প্রেগনেন্সি কন্টিনিউ করি, এরপর ওনার ৩১ সপ্তাহে ডেলিভারি করা হয়, বাচ্চার ওজন দেখতে পাই ১.৩ কেজি। বিএসিসি মহিলা ও শিশু হাসপাতালে আমাদের আন্তর্জাতিক মানের NICU তে বাচ্চাকে চিকিৎসা দেয়া হয়, আল্লাহর রহমতে মা এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাসায় ফিরে যান।
সিরিয়ালের জন্য কল করুন:
+880 1717-243915 | 01824630161 (হেল্প ডেস্ক)
চেম্বার: বিএসিসি মহিলা ও শিশু হাসপাতাল.
৬৯/আর পান্থপথ (বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর উল্টো পাশে), ঢাকা, বাংলাদেশ.

